সংবাদ শিরোনাম

খুলনায় পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে মতবিনিময় সভা

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে মতবিনিময় সভা

খুলনা ব্যুরো :

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১ জানুয়ারি বৃহস্পতিবার পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারগণ এবং ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিরা পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন এবং গণভোট বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ সোহেল সামাদ, সহকারী পুলিশ কমিশনার খুলনা জোন শিহাব করিমসহ খুলনা জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।