সংবাদ শিরোনাম

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন   |   রাজশাহী

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর-মিয়াপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফয়সাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুরের আব্দুল লতিফের ছেলে। ওসি বলেন, মহাসড়কে দ্রুতগতির বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওসি।