চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত
মোঃ আশরাফুল ইসলাম. চাঁপাইনবাবগঞ্জ:
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মো. শামীম আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী সভাটি আয়োজন করে নির্বাচন পরিচালনা কমিটি, ১৪ নম্বর ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।