মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে পুতুলের নির্বাচনী প্রচারণা শুরু
এম আর সুমন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পথ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ ২২ শে জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথ সভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে সাধারণ ও তৃণমূল ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পুতুল বলেন, আমি এই মাটির মেয়ে।আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের কাছে এসেছি, যে বাংলাদেশে সরকার আমাদের বাচ্চাদের জন্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করে দিবে, শিক্ষিত বেকার ছেলের জন্য ভাতার ব্যবস্থা করবে, কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন তৈরি করবে। সেই বাংলাদেশে উন্নয়ন বলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন কে বলা হবে না। বিএনপি মনে করে বাংলাদেশের উন্নয়ন মানে প্রতিটি ঘরের উন্নয়ন, প্রতিটি জনগণের জীবনমানের উন্নয়ন।
তিনি আরো বলেন, আপনারা জানেন আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল এই এলাকার সন্তান, আপনারাদের সন্তান। তিনি এই এলাকার মন্ত্রী ছিলেন। এম পি ছিলেন। এই এলাকার জীবন মানের উন্নয়ন ঘিরে আমার পিতার অনেক স্বপ্ন ছিল। কিন্তু উনি সেই স্বপ্ন পূরণ করতে পারে নাই। এবার সে সময় এসেছে স্বপ্ন পূরণের। আমরা চাই বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অর্থনীতিকে স্বাবলম্বী করেছে এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেছে।এলাকাবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এলাকাবাসীসহ আপনারা যারা রয়েছেন আপনারা সবাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে আপনাদের মুল্যবান ভোটটি দেবেন।
সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা, ইউনিয়ন বিএনপির এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।