শিবগঞ্জ কামিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড• মোহাম্মদ আবু জাফর খান
মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরোঃ
শিবগঞ্জ কামিল মাদ্রাসা পরিদর্শন করলেন বহুদিনের কাঙ্খিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডঃ মুহাম্মদ আবু জাফর খান। সেই সাথে জুলাই অভুত্থান দিবস, শিক্ষক শিক্ষার্থীদের মতবিনিময় ও বৃক্ষরোপণ সভা করেছেন। ।
তিনি শিবগঞ্জ কামিল মাদ্রাসার প্রতিটা ক্লাস, বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী ঘুরে দেখেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও আধুনিক বিশ্বের সাথে বিভিন্ন প্রযুক্তি বিষয়ে জ্ঞান চর্চার করে নিজেদের গড়ে তোলার পরামর্শ দিন। এছাড়াও তিনি আলাদাভাবে , মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক ছাত্রছাত্রী দের সাথে পৃথক পৃথক আলোচনা সভায় মিলিত হন। তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান তার পক্ষে দেওয়া সম্ভাব্য সকল প্রকার সুযোগ সুবিধা দেবেন বলে মাদ্রাসা পরিচালনা কমিটি ও অধ্যক্ষকে আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা অধ্যক্ষ জনাব যুদ্ধুল হকের স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ কামিল মাদ্রাসর শিক্ষার্থী মোসাম্মৎ রহিমা খাতুন, মোস্তফা বিন মোজাম্মেল হক ও টুয়েল রানা প্রমুখ। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি জাতের চারা প্রদান করা হয় বলে জানা গেছে।