সংবাদ শিরোনাম

দুপুরের আগেই ঢাকায় নামতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন   |   জাতীয়

দুপুরের আগেই ঢাকায় নামতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক:

সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। এর মধ্যে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের আগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে পরিস্থিতির পরিবর্তনে আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে।

এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে শুক্রবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তখন ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে দিনের শুরুতেই বৃষ্টিভেজা আবহাওয়ার পাশাপাশি উচ্চ আর্দ্রতার কারণে নগরবাসীর মধ্যে ভ্যাপসা অনুভূতি থাকতে পারে।

Advertisement
Advertisement
Advertisement