হামে শিশুমৃত্যুর অভিযোগ: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন   |   জাতীয়

হামে শিশুমৃত্যুর অভিযোগ: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রাদুর্ভাবে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদনে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক সাবেক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর।

আবেদনে বলা হয়েছে, দেশে হামের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলেও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যথাযথ ও সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হন। তাদের অবহেলা, গাফিলতি এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই পরিস্থিতির অবনতি ঘটে এবং বহু শিশুর প্রাণহানির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আদালতে বাদীপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান। শুনানি শেষে আদালত বাদীর বক্তব্য নথিভুক্ত করেন এবং মামলার আবেদন গ্রহণযোগ্যতা ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে পরে আদেশ দেওয়ার কথা জানান।

আইনি অঙ্গনে আলোচিত এই আবেদন নিয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
Advertisement
Advertisement
Advertisement