সংবাদ শিরোনাম

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোষ্টাল ব্যালট ভোটদান কার্যক্রম সম্পন্ন করতে প্রবাসী ভোটারদের প্রতি নির্বাচন কমিশনের আহ্বান

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন   |   জাতীয়

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোষ্টাল ব্যালট ভোটদান কার্যক্রম সম্পন্ন করতে   প্রবাসী ভোটারদের প্রতি নির্বাচন কমিশনের আহ্বান

ঢাকা, ৭ মাঘ (২১ জানুয়ারি):  

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এই আহ্বান জানিয়েছে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। এজন্য প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।