খুলনায় ৪৭তম বিসিএস পরীক্ষা কেন্দ্রের দুইশ গজে নিষেধাজ্ঞা
গণবিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএস পরীক্ষা–২০২৪-এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে ০৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর পদসংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীর বয়রা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশে কড়া আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের চারপাশে দুইশ গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. জুলফিকার