সংবাদ শিরোনাম

পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় কয়েকটি দেশের ভোটার নিবন্ধন সাময়িক স্থগিত

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন   |   জাতীয়

পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় কয়েকটি দেশের ভোটার নিবন্ধন সাময়িক স্থগিত

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):  

‘Postal Vote BD’ অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। 

নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।