সংবাদ শিরোনাম

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মনোনীত তিন জন প্রার্থীর মনোনয়ন স্থগিত

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন   |   জাতীয়

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের   মনোনীত তিন জন প্রার্থীর মনোনয়ন স্থগিত

ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৬ নভেম্বর):  

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সাময়িকভাবে মনোনীত তিন জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। যাদের রেজি: নম্বর- ১২০২৭১৩০, মনোনয়নকৃত পদ প্রভাষক (ইংরেজি), রেজি: নম্বর- ১৫৬০৩৭০৫, মনোনয়নকৃত পদ- প্রভাষক (সমাজ কল্যাণ), রেজি: নম্বর-১২০০৩৩১৪, মনোনয়নকৃত পদ প্রভাষক (ইংরেজি)। 

স্থগিতকৃত প্রার্থীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক (সম্মান) পাসের মূল বা সাময়িক সনদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এসব তথ্য জানানো হয়েছে।