সংবাদ শিরোনাম

খুলনায় তক্ষক উদ্ধারসহ পাচারকারী আটক

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন   |   জাতীয়

খুলনায় তক্ষক উদ্ধারসহ পাচারকারী আটক

খুলনা ব্যুরো :

খুলনার দাকোপে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার সহ ও এক পাচারকারীকে আটক করা হয়েছে।

২৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল গুনারী শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরেই এ এলাকায় বন্যপ্রাণী পাচারের গোপন কার্যক্রমের তথ্য পাওয়া যাচ্ছিল। সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে অভিযান পরিচালনা করলে তক্ষকসহ একজন পাচারকারীকে আটক করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া তক্ষক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।