সিটি ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে বাংলাদেশে উদ্বোধন করলো এক্সক্লুসিভ সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড
নিজস্ব প্রতিবেদক:
সিটি ব্যাংক ও মাস্টারকার্ড অংশীদারত্বের মাধ্যমে দেশের প্রথম মাস্টারকার্ড নেটওয়ার্কভিত্তিক ক্রেডিট কার্ড—সিটি ব্যাংকমাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড—উন্মোচন করেছে, যা প্রিমিয়াম ব্যাংকিং সেবায় একটি নতুন মাইলফলক। দেশেরউচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এই বিশেষ কার্ডটি অসাধারণ জীবনযাত্রা-সংক্রান্ত সুবিধা, ব্যক্তিগতভাবে উপযোগী সেবা এবং বিশ্বব্যাপী অতুলনীয় প্রবেশাধিকারের সুযোগ প্রদান করে।
আজ সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ডের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আরও মসৃণ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার সঙ্গে বিস্তৃত উন্নত সুবিধা নিয়ে এসেছে। কার্ডধারীরা পাবেন ১০,০০০ টাকা মূল্যের স্বাগত উপহার ভাউচার এবং সিটি ক্যাপিটাল থেকে বিনিয়োগ-পরামর্শ সেবা। তাঁরা শেরাটন ঢাকা, দি ওয়েস্টিন ঢাকা, লে মেরিডিয়ানসহ দেশের বিভিন্ন পাঁচতারকা হোটেলে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’বুফে সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি লাউঞ্জকি-এর মাধ্যমে বিদেশি বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং সিটি ব্যাংকের সকল লাউঞ্জে সীমাহীন প্রবেশাধিকার পাবেন।