সংবাদ শিরোনাম

গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে --- সৈয়দা রিজওয়ানা হাসান

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২২ নভেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দেহ আর নেতিবাচকতার মধ্যে থেকে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সমাজ পরিবর্তন করতে হলে  ইতিবাচক ও বিশ্বস্ত  হতে হবে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।

আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দৈনিক বাংলাদেশ সমাচার এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশে সবাই বৈষম্যহীন দেশ প্রত্যাশা করছে। তিনি বলেন পরিবর্তনের জন্য প্রথমে নিজেকে বদলাতে হবে। চিন্তা, মনন ও কাজে পরিবর্তন আনতে হবে।

দৈনিক বাংলাদেশ সমাচার এর সম্পাদক ড. খান আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সেলিম, সী শেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আমান উল্ল্যাহ প্রমুখ।