ভূমিকম্পে রাজধানী ও আশপাশে হালকা কম্পন, উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ
রিপোর্টার হানিফ:
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ড (বি.এস.টি)-এ এই ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ এলাকায়, যার ভৌগোলিক অবস্থান অক্ষাংশ ২৩.৯৬° উত্তর ও দ্রাঘিমা ৯০.৫৯° পূর্ব। উৎপত্তিস্থলটি কেন্দ্রের অবস্থান থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিকে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩, যা মৃদু ভূমিকম্প হিসেবে শ্রেণীকরণ করা হয়। হালকা হওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্বল্পমাত্রার ভূমিকম্প ভূ-পৃষ্ঠের স্বাভাবিক সঞ্চালনের অংশ হলেও সচেতন ও সতর্ক থাকা জরুরি।