সংবাদ শিরোনাম

ঢাকায় শুরু হলো ‘বাংলাদেশ–নেপাল আন্তর্জাতিক রাগবি উইক ২০২৫’: দুই দেশের দলগুলোর টিম এক্সচেঞ্জ সম্পন্ন

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকায় শুরু হলো ‘বাংলাদেশ–নেপাল আন্তর্জাতিক  রাগবি উইক ২০২৫’: দুই দেশের দলগুলোর টিম এক্সচেঞ্জ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রাগবি ফেডারেশন (BDRFU)-এর আয়োজনে এবং এশিয়া রাগবির সহযোগিতায় রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ–নেপাল আন্তর্জাতিক রাগবি উইক ২০২৫’। দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে আজ ২২ নভেম্বর ঢাকায় পৌঁছায় তাজিকিস্তান রাগবি দলের প্রতিনিধিদল। দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে স্বাগত জানান ফেডারেশন ও সংগঠনের কর্মকর্তারা।

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাগবি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও শিফ অ্যাডভাইজার মো. আশরাফুজ্জামান, সহ-সভাপতি ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান রাফিউল ইসলাম, টুর্নামেন্ট ডিরেক্টর ও সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট কনসালট্যান্ট মাহফুজুল ইসলাম, জাতীয় রাগবি কোচ এসআইএম মফিজ আলম, কার্যনির্বাহী সদস্য মো. সরোয়ার রশিদ, জাতীয় দলের খেলোয়াড় মাহমুদুল হাসান, আরিফ হোসেন, আরশমেরা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া আন্তর্জাতিক রাগবি উইকের অংশ হিসেবে দুই দেশের খেলোয়াড়দের টিম এক্সচেঞ্জ ও প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রাগবি বিকাশে দক্ষিণ এশিয়ার সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।

মূল ম্যাচ সূচি: ২৩ নভেম্বর ২০২৫ — দুপুর ২টা ও ৪টা, মেন্স সাইডে ২টি ম্যাচ ,২৪ নভেম্বর ২০২৫ — শিফটড সাইডে ১টি ম্যাচ ,ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম, ঢাকা–তে।

আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের রাগবির উন্নয়ন, খেলোয়াড়দের অভিজ্ঞতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।