শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে থানায় সোর্পদ

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে থানায় সোর্পদ

মোঃ আশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিন্টু (১৯) নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোর্পদ করেছে ক্ষুব্ধ জনতা।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে পৌরশহরের ভদ্রপাড়া রেললাইনপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক ওই এলাকার রব্বান আলীর ছেলে। এ ঘটনায় থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল।এসময় প্রতিবেশি যুবক রিন্টু শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ঘরের মধ্যে ধর্ষণ চেষ্টা চালায়। এমন সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে সেখানে গেলে অভিযুক্ত যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

পরে বিকেল ৪ টার দিকে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে। এসময় স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট সোর্পদ করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আযম জানান, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছে। সোমবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

Advertisement
Advertisement
Advertisement