খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :

খুলনার জেলা শিল্পকলা একাডেমীর কনফারেন্স রুমে আজ ১৪ অক্টোবর মঙ্গলবার INDEPENDENT UNIVERSITY, BANGLADESH (IUB) এর আয়োজন ও সহযোগিতায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ খুলনার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা। বিশেষ অতিথি ছিলেন জনাব নূরুল হাই মোহাম্মদ আনা‌‌ছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা।

স্বাগত বক্তব্য রাখেন জনাব শেখ দিদারুল আলম, আহবায়ক, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা কমিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সারওয়ারে আকতার, সাবেক বিতর্কিক ও উপস্থাপক সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার, খুলনা এবং জনাব মোঃ ফুয়াদ হোসেন, ইনচার্জ, IUB।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রতিযোগিতার নিয়মাবলী ও প্রস্তুতি সম্পর্কে অবহিত হন এবং উৎসাহের সঙ্গে অংশগ্রহণের জন্য প্রস্তুত হন।

Advertisement
Advertisement
Advertisement