হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ২৮২, মৃত্যু ৭

 প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন   |   জাতীয়

হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ২৮২, মৃত্যু ৭

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

দেশে হাম রোগের সংক্রমণ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ২৮২ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৩২ হাজার ৮৬২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ১৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজন এবং সন্দেহজনক উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ২৮৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement