চৌগাছায় স্বামীর নির্যাতনে গর্ভপাত, মৃত সন্তান প্রসব করল ১৬ বছরের কিশোরী

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন   |   জেলার খবর

চৌগাছায় স্বামীর নির্যাতনে গর্ভপাত, মৃত সন্তান প্রসব করল ১৬ বছরের কিশোরী

মাসুদ আল হাসান প্রতিনিধি:

যশোরের চৌগাছা উপজেলায় স্বামীর নির্যাতনের ফলে এক কিশোরী গর্ভবতীর গর্ভপাত হয়ে সাত মাস বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে।১১ অক্টোবর শনিবার  রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুশপুরকুরিয়া ইউনিয়নের নগর বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাকলী (১৬) নামে এক গর্ভবতী কিশোরীকে প্রায় দুই সপ্তাহ আগে তার স্বামী রানা (১৯) শারীরিকভাবে নির্যাতন করেন। এরপর থেকে কাকলী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে রাত সাড়ে ১০টার দিকে কাকলী সাত মাস বয়সী মৃত নবজাতকের জন্ম দেন।

১২ অক্টোবর রবিবার সকালে কাকলী ও তার পরিবার নবজাতকের মরদেহ নিয়ে চৌগাছা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মুনশি বলেন,ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। প্রাথমিক তদন্তে কাকলীর স্বামী রানা (১৯) ও শাশুড়ি রেহেনা (৩৫)-কে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় চৌগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement