দিঘলিয়ায় ভোরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী

খুলনা ব্যুরো
২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

খুলনা

দিঘলিয়ায় ভোরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী

খুলনার দিঘলিয়া উপজেলায় ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে সেনহাটি এলাকার সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিল আবাসিক-২ এলাকার মোড়ে ফজরের নামাজের আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা একের পর এক এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

আরো জানুন ---ডিজিটাল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে বই পড়ার অভ্যাস