তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খুলনায় এমইউজের আলোচনা সভা ও দোয়া

খুলনা ব্যুরো
২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

খুলনা

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খুলনায় এমইউজের আলোচনা সভা ও দোয়া

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আলহাজ আবু তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্য দেন এমইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, এমইউজের সহসাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, সময় টিভির ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মামুন রুবেল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান নুরুল আমিন নুর, সময় টিভির প্রতিবেদক তানজিম আহমেদ, ক্যামেরাপার্সন আব্দুল হালিম এবং এমইউজের সদস্য মাসুদ আল হাসান, মাসুদ রানা, মুশফিক মেহেদী, আসিফ আমিনসহ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

আরো জানুন ----বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে নতুন সম্ভাবনা, প্রকল্পে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর