দৌলতখানে বিএনপি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাঁই ব্যবসায়ী নাজিমের স্বপ্ন
মো. ইউসুফ হোসেন বাবলু , দৌলতখান ভোলাঃ
ভোলার দৌলতখান উপজেলার বিএনপির বাজারে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী নাজিমের দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে তার দোকানের প্রায় ১০ লক্ষ টাকার মত মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ব্যবসায়ী নাজিমের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও নিভানো সম্ভব হয়নি। মুহূর্তেই দোকানের সকল মালামাল করে ছাঁই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজিম উদ্দীন জানান, আমি অনেক ধারদেনা করে ব্যবসা প্রতিষ্ঠানটি ধার করিয়েছি। আগুনে আমার সবকিছু শেষ করে দিছে। আমি নিঃশ্বাস হয়ে গেছি। আমার সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা চাচ্ছি।
দৌলতখান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন কাজী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কাজ করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।