চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে প্রায় ৫০ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরোঃ
রবিবার ১২ জুলাই ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১টি বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
রবিবার রাত আনুমানিক ০২টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপি কর্তৃক ০১টি অভিযানে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪৯,৬০০/- (ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এছাড়াও, ৫৩ বিজিবি কর্তৃক চলতি জুলাই মাসে ০১ জন আসামীসহ ২৭১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪৬ বোতল মদ*, যার আনুমানিক বাজার মূল্য ২,০৩,১০০/- (দুই লক্ষ তিন হাজার একশত) টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।