সারিয়াকান্দি থানার অভিযানে গণধর্ষণ ও মানবপাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দি থানার অভিযানে গণধর্ষণ ও মানবপাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানার নিয়মিত বিশেষ অভিযানে গণধর্ষণ ও মানবপাচার মামলার তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মোঃ রিপন মিয়া (২৭) ও মোঃ আতিকুল ইসলাম গিট্টু (২৮)-কে আটক করা হয়। একই অভিযানে মানবপাচার মামলার এজাহারনামীয় আসামি মোঃ আতিক ইসলাম (২৮)-কেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের সারিয়াকান্দি থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Advertisement
Advertisement
Advertisement