তীব্র গরমে একসাথে পাকছে আম, বাজারে সাময়িক ধস হলেও আশাবাদী কৃষি বিভাগ
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
তীব্র দাবদাহে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। হঠাৎ তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় গাছে একসাথে প্রচুর আম পেকে গেছে। ফলে বাধ্য হয়ে চাষিরা একসাথেই বাজারে আম নিয়ে আসছেন, যার কারণে বাজারে সাময়িকভাবে আমের দামে কিছুটা ধস নেমেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে গোলাপভোগ প্রতি মণ ২০০০ থেকে ২৫০০ টাকা, সবার প্রিয় ক্ষিরসাপাত বা হিমসাগর ১৬০০ থেকে ২২০০ টাকা, ল্যাংড়া ১৩০০ থেকে ১৫০০ টাকা এবং গুটি আম ৬০০ থেকে ৮০০ টাকা মণে বিক্রি হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: ইয়াসিন আলী জানান, "এবার জেলায় মোট ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। গত বছর জেলাটিতে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার আম বিক্রি হয়েছিল। কৃষি বিভাগ অবশ্য আশাবাদী যে, বাজারে এখন সাময়িক ধস থাকলেও বিপুল ফলনের কারণে এবারও বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চাষিরাও আশা করছেন, "আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে এবং দেশের অন্যান্য জেলায় আম পাঠানো শুরু হলে দাম আবারও ভালো পাওয়া যাবে এবং লাভের মুখ দেখবেন।