বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় থানা পুলিশের নিয়মিত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি এবং একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মোট দুইজনকে আটক করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন, উপজেলার দক্ষিণ হিন্দুকান্দি এলাকার বাসিন্দা মো. রাব্বি ফকির (২৫)। তিনি মো. গেদা ফকির ও মোছা. রেজিয়া বেগম (রেজি)-এর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া নিয়মিত মামলার আসামি হিসেবে মো. জলিল প্রামানিক (৫৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত আকবর প্রামানিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।