সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন   |   রাজশাহী

সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোভ্যানের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement