সংবাদ শিরোনাম

শিবগঞ্জে এম পি ডক্টর মৌলানা কেরামত আলী গুরুতর অসুস্থ দেশবাসীর নিকট দোয়া।

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জে এম পি ডক্টর মৌলানা কেরামত আলী গুরুতর অসুস্থ দেশবাসীর নিকট দোয়া।

মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরোঃ

 কামনাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও রাজশাহী মহানগরীর সম্মানিত আমীর ড. মাওলানা কেরামত আলী কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা বেশ নাজুক হওয়ায় পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এদিকে দুঃখজনক বিষয় হলো, তাঁর সহধর্মিণীও একই সময়ে অসুস্থতায় আক্রান্ত হয়েছেন।

ফলে পরিবারটি বর্তমানে কঠিন সময় পার করছে। ড. কেরামত আলী দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমত, সমাজসেবা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও সহমর্মিতা দেখা দিয়েছে। এমতাবস্থায়, তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট আন্তরিকভাবে দোয়ার আবেদন জানানো হচ্ছে।

দোয়া প্রার্থনা: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাঁর উপর রহমতের ছায়া বিস্তার করেন, তাঁকে শিফায়ে কামিলা দান করেন এবং দ্রুত সুস্থ-সবল করে পুনরায় দ্বীনের খেদমত ও মানুষের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন। পাশাপাশি, তাঁর সহধর্মিণীকেও আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতা দান করুন।