সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।