চাঁপাইনবাবগঞ্জে বেকা উদ্যোগে ২৪০ শীতার্ত মানুষের মাঝে শাল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাঁপাইনবাবগঞ্জে ২৪০ জন অসহায় মানুষের মাঝে শাল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামোশংকরবাটি ফতেপুর গ্রামে প্রথম ধাপে সাল কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের উপদেষ্টা জনাব মো. নাসিরুজ্জামান খাঁন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ; জনাব মো. মিজানুর রহমান, ব্যবস্থাপক, সিটি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি জনাব ফরহাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জনাব ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মো. তোসিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সারমিন, মো. তৌহিদ আলম, শহীদ আলমসহ বেকা চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বেকা নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।