চাঁপাইনবাবগঞ্জে পূর্ণাঙ্গ এসথেটিক লেজার ও ডার্মা কেয়ার সেন্টারের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতাল-এর অনন্য সংযোজন হিসেবে আগামী ০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) জেলার প্রথম এবং রাজশাহী বিভাগের মধ্যে একমাত্র পূর্ণাঙ্গ এসথেটিক লেজার ও ডার্মা কেয়ার সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে স্বল্প খরচে উন্নত ডার্মাটোলজি ও এসথেটিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ সেন্টারটি চালু করা হচ্ছে। এর মাধ্যমে চর্মরোগ, লেজার ট্রিটমেন্ট ও সৌন্দর্য বিষয়ক চিকিৎসা সেবা গ্রহণে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলার মানুষ উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন ডা. মো. আতিকুর রহমান, এমবিবিএস, সিসিডি (বারডেম), এমএসসি (মাইক্রোবায়োলজি), সার্টিফিকেট কোর্স অন ডার্মাটোলজি (চর্ম ও যৌন), মেডিকেল অফিসার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মাইনুল ইসলাম (ডলার), ব্যবস্থাপনা পরিচালক, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতাল। তিনি জানান, আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।