আস্থা ফিরছে সরকারি ব্যাংকে, আমানত প্রবৃদ্ধিতে পিছিয়ে বেসরকারি খাত

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন   |   জাতীয়

আস্থা ফিরছে সরকারি ব্যাংকে, আমানত প্রবৃদ্ধিতে পিছিয়ে বেসরকারি খাত


ব্যাংক খাতে অনিশ্চয়তা ও আমানত ফেরত পাওয়ার শঙ্কায় গ্রাহকদের একাংশ ঝুঁকছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের দিকে; ফলে প্রবৃদ্ধির হারে এগিয়ে সরকারি ও বিশেষায়িত ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক: 

একসময় আধুনিক ব্যাংকিং সেবা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং তুলনামূলক বেশি মুনাফার কারণে আমানতকারীদের প্রথম পছন্দ ছিল বেসরকারি ব্যাংক। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্রে পরিবর্তন এসেছে। বিভিন্ন বেসরকারি ব্যাংকের আর্থিক দুর্বলতা, তারল্য সংকট এবং আমানত ফেরত পাওয়া নিয়ে উদ্বেগের কারণে অনেক গ্রাহক আবার সরকারি ব্যাংকমুখী হচ্ছেন। ফলে আমানত প্রবৃদ্ধির হারে বেসরকারি ব্যাংককে ছাড়িয়ে গেছে সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকে আমানত বৃদ্ধির হার বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি হয়েছে। যদিও মোট আমানতের বড় অংশ এখনো বেসরকারি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে রয়েছে, তবু প্রবৃদ্ধির এই ধারা ব্যাংক খাতে আমানতকারীদের মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

খাতসংশ্লিষ্টদের মতে, একাধিক বেসরকারি ব্যাংকের আর্থিক সংকট এবং আমানত ফেরত পাওয়ার অনিশ্চয়তা গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানার কারণে সরকারি ব্যাংকে আমানতের নিরাপত্তা তুলনামূলক বেশি বলে মনে করছেন অনেক আমানতকারী। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা সরকারি ব্যাংকে সঞ্চয় স্থানান্তর করছেন, যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে আমানত প্রবৃদ্ধির পরিসংখ্যানে।

Advertisement
Advertisement
Advertisement