নিজস্ব প্রতিবেদক:
জাপানের মানবিক ও সামাজিক উন্নয়নভিত্তিক প্রতিষ্ঠান Nippon Foundation-এর চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া আজ বৃহস্পতিবার মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন জাতীয় সংসদ সদস্য এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, জাতীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, মানবিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যুবসমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কেও মতবিনিময় করা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশের জনগণের কল্যাণে জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক সহায়তা প্রদানের জন্য নিপ্পন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।
অপরদিকে ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম েএসন তথ্য জানান।