রাজধানীর একাংশে গ্যাস সংকট: ওয়াসার খোঁড়াখুঁড়িতে লিক, মেরামত চলছে

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন   |   জাতীয়

রাজধানীর একাংশে গ্যাস সংকট: ওয়াসার খোঁড়াখুঁড়িতে লিক, মেরামত চলছে

ডেক্স নিউজ: 

ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। আজ রোববার (৩ মে) এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ওয়াসা কর্তৃক পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর কোনো ধরণের বড় দুর্ঘটনা বা জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে গ্যাস লাইনের ভালভ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে তিতাসের কারিগরি দল ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করতে মাঠ পর্যায়ে কাজ করছে। পাইপলাইনের লিকেজ মেরামত সম্পন্ন হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে তিতাস কর্তৃপক্ষ। তবে মেরামত কাজ শেষ করতে কত সময় লাগতে পারে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। জরুরি প্রয়োজনে গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement