সংবাদ হোক দায়িত্বপূর্ণ, সত্যের প্রতি হোক অটল এবং নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা -- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন   |   জাতীয়

সংবাদ হোক দায়িত্বপূর্ণ, সত্যের প্রতি হোক অটল এবং নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা  -- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১৯ বৈশাখ (২ মে): 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সংবাদ হোক দায়িত্বপূর্ণ, সত্যের প্রতি হোক অটল এবং নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা।

  প্রতিমন্ত্রী আজ রাতে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে ডেইলি স্টার পত্রিকার ৩৫তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

এছাড়া আজ বিকালে চট্টগ্রাম বিভাগীয় ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দেশব্যাপী একযোগে আয়োজিত ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই কর্মসূচির মূল উদ্বোধন সিলেট থেকে একযোগে দেশব্যাপী ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

Advertisement
Advertisement
Advertisement