‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন

 প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন   |   জাতীয়

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন

খুলনা ব্যুরো :

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত দেশব্যাপী শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্মসূচির লোগো ও ট্রফি উন্মোচন করেন এবং আটটি খেলার জোন উদ্বোধনের পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

এদিকে খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তে আয়োজিত উদ্বোধনী আয়োজনে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আমীর এজাজ খান,কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে বেলুন উড়িয়ে অতিথিরা খুলনা জোনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Advertisement
Advertisement
Advertisement