বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে ১৪টি আধুনিক বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন   |   জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে ১৪টি আধুনিক বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

রিপোর্টার:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর বহর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ১৪টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

উক্ত চুক্তি যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing–এর সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এ অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি ও এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

চুক্তির আওতায় মোট ১৪টি উড়োজাহাজ ক্রয় করা হবে, যার মধ্যে রয়েছে—৮টি Boeing 787-10 Dreamliner, ২টি Boeing 787-9 Dreamliner, ৪টি Boeing 737-8 MAX

উড়োজাহাজসমূহের মধ্যে ড্রিমলাইনার সিরিজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুট যেমন ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অন্যদিকে বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজসমূহ আঞ্চলিক ও স্বল্প দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।

উক্ত বহর সংযোজনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধি, ফ্লিট আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

একইসঙ্গে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার চলমান উদ্যোগ আরও বেগবান হবে।

উল্লেখ্য, এ বৃহৎ ক্রয় চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Airbus–এর সঙ্গে দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্বের অবসান ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement