শিবগঞ্জে র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
মোঃ আশরাফুল ইসলামঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়া লাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মির্জাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫, সিপিসি-১)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল সকাল ৮টা দিকে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ঝোপঝাড়পূর্ণ স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রাইফেল, দুইটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।