সংবাদ শিরোনাম

ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগ কবলিত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল প্রেরণ করা হচ্ছে

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন   |   জাতীয়

ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগ কবলিত শ্রীলঙ্কার জনগণের জন্য   বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল প্রেরণ করা হচ্ছে

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর): 

ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগ কবলিত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকার আগামী ৩ ডিসেম্বর (আবহাওয়া অনুকূল থাকলে) মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিশেষ বিমানযোগে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় প্রেরণ করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এ উদ্দেশ্যে একযোগে কাজ করছে।   

উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে শ্রীলঙ্কাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত  হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় উক্ত বন্যায় ২০ হাজারের অধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে দেশটির সরকার।