সংবাদ শিরোনাম

র‍্যানসম প্রতারণায় অভিযুক্তের জেল-পূর্ব চিকিৎসা

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

র‍্যানসম প্রতারণায় অভিযুক্তের জেল-পূর্ব চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আলোচিত ন্যান্সি গুথ্রি নিখোঁজ মামলায় নতুন মোড়। ভুয়া বিটকয়েন মুক্তিপণের বার্তা পাঠানোর দায় স্বীকার করা এক ব্যক্তিকে সাজা ঘোষণার আগে ইনপেশেন্ট চিকিৎসায় পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ৪২ বছর বয়সী ডেরিক অ্যান্থনি ক্যালেলা ন্যান্সি গুথ্রির পরিবারের কাছে ভুয়া মুক্তিপণ বার্তা পাঠানোর ঘটনায় দোষ স্বীকার করেছেন। আদালত তাকে সাজা ঘোষণার আগ পর্যন্ত মাদকাসক্তি চিকিৎসার জন্য ইনপেশেন্ট ট্রিটমেন্ট সেন্টার বা হাফওয়ে হাউসে থাকার নির্দেশ দিয়েছেন।

৮৪ বছর বয়সী ন্যান্সি গুথ্রি, যিনি যুক্তরাষ্ট্রের টিভি উপস্থাপক সাভানা গুথ্রির মা, গত ১ ফেব্রুয়ারি অ্যারিজোনার টুসনের ক্যাটালিনা ফুটহিলসের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে মুক্তিপণের দাবি পাঠানো হয়, যা এখনও তদন্ত করছে এফবিআই।

তদন্তে এফবিআই জানতে পারে, ক্যালেলা পরিবারের সদস্যদের কাছে ভুয়া র‍্যানসম মেসেজ পাঠিয়েছিলেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে সংবাদমাধ্যমে পাঠানো মূল মুক্তিপণের দাবির সঙ্গে ক্যালেলার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ওই দাবিটি এখনও তদন্তাধীন এবং ন্যান্সি গুথ্রির নিখোঁজের ঘটনাকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা হিসেবেই দেখা হচ্ছে।

আদালতের নথি অনুযায়ী, ক্যালেলা ন্যান্সির মেয়ে অ্যানি গুথ্রি ও জামাতা টমাসো চিওনিকে ভুয়া নম্বর ব্যবহার করে বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, “বিটকয়েন পেয়েছেন? আমরা লেনদেনের অপেক্ষায় আছি।”

তদন্তকারীরা জানান, ক্যালেলা পরে পরিবারের এক সদস্যকে ফোন করে তদন্ত সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। তিনি স্বীকার করেন, টেলিভিশনে ন্যান্সি গুথ্রির নিখোঁজের খবর দেখে একটি ওয়েবসাইট থেকে পরিবারের যোগাযোগের তথ্য সংগ্রহ করেছিলেন এবং প্রতিক্রিয়া পাওয়ার আশায় বার্তা পাঠিয়েছিলেন।

ডেরি ক্যালেলার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর। আদালতের নির্দেশ অনুযায়ী, চিকিৎসার নিয়ম না মানলে তাকে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের হেফাজতে নেওয়া হতে পারে।

সূত্র:ফক্স নিউজ

Advertisement
Advertisement
Advertisement