চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ
মোঃআশরাফুল ইসলামচাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার বিভিষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কাজির মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।