কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কেএমপি কমিশনারের শুভেচ্ছা বিনিময়
খুলনা ব্যুরো :
আজ বয়রা পুলিশ লাইন্সে ঈদের নামাজ শেষে ফেরার পথে কেএমপি কমিশনার মহোদয় ঈদের সকালে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি গাড়ি থামিয়ে রাস্তায় কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। বয়রা মোড়ে দায়িত্ব পাকর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কেএমপি কমিশনারের শুভেচ্ছা বিনিময়লনরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও একজন কনস্টেবল, বাইতুন নূর জামে মসজিদের সামনে কর্মরত চারজন পুলিশ সদস্য এবং হাউস গার্ডে নিয়োজিত সদস্যদের সঙ্গেও তিনি কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় কমিশনারকে বুকে জড়িয়ে ধরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাদের পরিবারের খোঁজখবর নেন।
ঈদের সকালে যখন সারা দেশের মানুষ আনন্দে মেতে উঠেছে, ঠিক সেই সময় পরিবার-পরিজন থেকে দূরে থেকে রাস্তায় দাঁড়িয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কমিশনার মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।