সংবাদ শিরোনাম

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ

 প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ

খুলনা ব্যুরো :

 সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের এক অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ ) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

তিনি বলেন , গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেখান থেকে আনুমানিক ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।