৪ কেজি ৫০০ গ্রাম রুপাসহ চোরাচালানকারী গ্রেফতার

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন   |   খুলনা

৪ কেজি ৫০০ গ্রাম রুপাসহ চোরাচালানকারী গ্রেফতার

খুলনা ব্যুরো :

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম রুপার গহনা উদ্ধারসহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানাধীন কৈয়াবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। 

এ সময় চোরাচালানকারী চিত্তরঞ্জন সরকার (৬০)কে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাঠিয়া সরকার পাড়া এলাকার মৃত সুধীর কৃষ্ণ সরকারের ছেলে।

পরে তার হেফাজত থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা ৪ কেজি ৫০০ গ্রাম রুপার তৈরি বিভিন্ন গহনা উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৩৮৯ ভরি।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে