সংবাদ শিরোনাম

বেনাপোলে RUTDP প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন   |   জেলার খবর

বেনাপোলে RUTDP প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাসুদ আল হাসান, প্রতিনিধি : 

RUTDP প্রকল্পের আওতায় ‘ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’ এবং বাংলাদেশ নৌবাহিনী বেনাপোল পৌরসভার সঙ্গে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার  একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।


নির্দিষ্ট কাজের মধ্যে রয়েছে:

বেনাপোল পৌর ভবন–বাহাদুরপুর রোড ,বড় আঁচড়া–দৌলতপুর রোড ,বড় আঁচড়া–ছোট আঁচড়া লিংক রোড

আজ শার্শা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।