লবণচরায় জোড়া হত্যা: গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন   |   খুলনা

লবণচরায় জোড়া হত্যা: গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সাইফি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। শুক্রবার (২১ আগস্ট) রাতে র‌্যাবের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে সাইফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সূত্র জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠ এলাকায় দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পর সাইফি আত্মগোপনে চলে যান বলে র‌্যাবের দাবি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র‌্যাব। শুক্রবার গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফির বিরুদ্ধে জোড়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৬-এর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।##

মাসুদ

Advertisement
Advertisement
Advertisement