বাগেরহাটে জাতীয় পাট দিবস পালিত
খুলনা ব্যুরো :
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অপূর্ব লাল সরকার, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক শাপলা খাতুন এবং সুপারেন্টেন্ড মো. কামরুজ্জামান।
এ সময় জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, সহকারী কমিশনার নাজমুল হাসান, তড়িৎ চন্দ্র শীল, মো. মোত্তালেব হোসেন, সৌরভ কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মামুনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চাল ব্যবসায়ী ও পাটচাষীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, বাগেরহাট জেলায় প্রতিবছর প্রায় ১ হাজার ৯০৬ হেক্টর জমিতে পাট চাষ হয়। এতে প্রায় ৫ হাজার টন পাট উৎপাদিত হয়। পাট চাষের সম্ভাবনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।