খুলনায় সরকারের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বিষয়ক সেমিনার

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনায় সরকারের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বিষয়ক সেমিনার

খুলনা ব্যুরো :

জেলা প্রশাসন খুলনা এর আয়োজনে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভিত্তিক পলিসি ও কর্মপরিকল্পনা” শীর্ষক এক সেমিনার মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার); অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব কানিজ ফাতেমা লিজা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আক্তার হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ.) জনাব দীপংকর দাস; সহকারী কমিশনার (ভূমি), খুলনা সদর জনাব অপ্রতিম কুমার চক্রবর্ত্তীসহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনারবৃন্দ।

সেমিনারে বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন, সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে প্রশাসনের সকল স্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সেমিনারটি মাঠ প্রশাসনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।