ভোলায় চোরাই সার জব্দ, সন্দেহের তীর বিসিআইসির বিরুদ্ধে
ভোলা প্রতিনিধি:
গতকাল মধ্যরাতে পাচার কালে ৪ টি ট্রাকে ১ হাজার ৪ শত ২০ বস্তা টিএসপি সার আটক করে ইলিশা ফাঁড়ি পুলিশ। ইলিশা - লক্ষীপুর ফেরী ঘাটে আসা ফেরি কুসুম কলি থেকে ৩ ট্রাক ও অপর একটি ফেরির থেকে আটক করা হয় সারের এই চালান। সার গুলো ভোলা বাফার গোডাউন থেকে পাচার করে লক্ষীপুর হয়ে কোথাও পাঠানো হচ্ছিল বলে ধারণা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসময় সকল ট্রাক চালকরা পালিয়ে গেলেও একজন ট্রাত চালক কে আটক করে পুলিশ।
ভোলা একটি কৃষি প্রধান জেলা, আর এ জেলায় সারের কৃত্রিম সংকট তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে কিছু অসাধু ব্যাবসায়ীরা।
অধিক মুনাফা লাভের আসায অসাধু কর্মকর্তা ও অসাধু ব্যাবসায়ীদের জোগ সাজসে চলছে সার পাচার এমন মন্তব্য করেন কৃষক ঐক্য ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি শাহাবুদ্দিন।
বরিশাল বিভাগের ৬ টি জেলার বিসিআইসি গুদাম ভোলায়, ছয় জেলার সার এখান থেকে ডিস্ট্রিবিউট হওয়ায় কারনে সহজেই অসৎ উপায় অবলম্বন করেন ব্যাবসায়ী ও কর্মকর্তারা।
ভোলা একটি কৃষি প্রধান জেলা, এ জেলা শষ্য ভান্ডারের জেলা হিসেবে দেশের সর্বত্র পরিচিত।
এখন জেলায় তরমুজ মৌসুম চলছে আর এমন ভরা মৌসুম কে পুঁজি করে অসাধু ব্যাবসায়ীদের সাথে মিলেমিশে সারের কৃত্রিম সংকট তৈরি করে পাচার করা হচ্ছে সার।
এ খবর জানাজানি তে জেলার তরমুজ চাষীরা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা প্নতিবস্তা টিএসসি সার কিনেছি ১৮০০ থেকে ২২৫০ টাকা করে, কারণ আমাদের বলা হতো সার সংকট, কিন্তু এখন সার পাচার করা হচ্ছে এমন ঘটনার তীব্র নিন্দা জানান কৃষকরা।
ভোলা বাফার প্রশাসনিক কঃকঃ মাসুদ পারবেজ নিজের দ্বায় এড়াতে বলেন সারগুলো বরগুনা জেলা ডিলারদের নিকট যাবে ট্রাকচালক রাস্তা ভুল করে বেদুরিয়া ফেরিতে না উঠে ইলিশা গিয়ে লক্ষিপুরগামী ফেরিতে উঠেছে। তাদের ভুলের দ্বায় আমার না। আমার দায়িত্ব মাত্র গুদামের গেট পর্যন্ত তার বাহিরে নয়। তবে সারগুলো বৈধভাবে যাচ্ছে, আমার কাছে গেটপাশ আছে। গেট পাশ দেখতে চাইলে একটি গাড়ির জন্য গেটপাস দেখালে বাকি তিনটি গাড়ির গেটপাস মিলেনি।
ইলিশা ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ বশির উদ্দিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৪ ট্রাক সার পাচার হচ্ছে, সংগীয় ফোর্সনিয়ে ৪ ট্রাক সার জব্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।